শ্রীমঙ্গলে ৯ বছরের শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

শ্রীমঙ্গলে ৯ বছরের শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক - Surma Times | Sylhet News

শ্রীমঙ্গলে ৯ বছরের শিশু শিক্ষার্থীর ওপর যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক - Surma Times | Sylhet Newsমৌলভীবাজার, ২৩ আগস্ট: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে প্রায় এক মাস ধরে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (১৯) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি শ্রীমঙ্গলের সুনগইড় গ্রামের রফিক মিয়া ও সফিনা বেগমের ছেলে। তিনি ঐ মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

রোববার বিকালে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সিন্দুরখান রোডস্থ জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসা থেকে তাকে আটক করে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি প্রায় এক মাস ধরে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন। দীর্ঘদিনের নির্যাতনের কারণে শিশুটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, রোববার সকালে শিশুটি শিক্ষকের কথামতো চলতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। এতে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখা যায় বলে পুলিশ জানিয়েছে।

পরে শিশুটির অভিভাবক বিষয়টি শ্রীমঙ্গল থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে। তাকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসায় অধ্যয়নরত শিশু মারজান আহমেদ শিক্ষক রাকিবুল হাসান মিরাজের মাধ্যমে যৌন নির্যাতনসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হয়। নির্যাতনে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। বর্তমানে শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, ভুক্তভোগী শিশুর শরীরে নির্যাতনের প্রাথমিক আলামত পাওয়া গেছে। থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক তার অপরাধের কথা স্বীকার করেছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article