
নবীগঞ্জ (হবিগঞ্জ), ১৯ নভেম্বর: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পৌরসভার গয়াহরি গ্রামে নবনির্মিত রামকৃষ্ণ মিশনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে মঙ্গল শোভাযাত্রার পর মন্দিরের শুভ উদ্বোধন হয়। এরপর দিনব্যাপী নানা ধর্মীয়, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকালে মঙ্গল আরতি ও প্রাতঃকালীন প্রার্থনা দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বের হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে রামকৃষ্ণ মন্দির পরিক্রমা, পূজা-অর্চনা ও উদ্বোধনী আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মন্দিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ।
আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন স্থানের রামকৃষ্ণ মিশন ও আশ্রম থেকে আসা সন্ন্যাসী, ধর্মীয় ব্যক্তিত্ব, ভক্তবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। নবীগঞ্জ উপজেলা রামকৃষ্ণ সংঘের সভাপতি অধ্যাপক যতীন্দ্র দাশ সামন্তের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উৎপল চৌধুরী পান্নার পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন চাঁদপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দজী মহারাজ, রংপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী কৃপারুপানন্দজী মহারাজ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বেদময়ানন্দজী। আরও ছিলেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ তোফাজ্জল ইসলাম চৌধুরী এবং নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের সভাপতি অধ্যাপক রবীন্দ্র চন্দ্র রায়, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃনাল কান্তি রায় মিনু, নবীগঞ্জ রামকৃষ্ণ সংঘের উপদেষ্টা সদস্য অশোক তরু দাস ও সুধা রঞ্জন দাশ, রামকৃষ্ণ সংঘের সাবেক সাধারণ সম্পাদক ডা. ননী গোপাল নাথ, মন্দির উদ্বোধনী কমিটির আহ্বায়ক প্রমথ চক্রবর্তী বেনু, সহ-আহ্বায়ক অনুজিত দাশ লিটন এবং নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অলিউর রহমান অলি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঙ্গ লাল রায়, সাবেক সভাপতি সুখেন্দু রায় বাবুল, রামকৃষ্ণ সংঘের উপদেষ্টা অমল কুমার পাল, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ ও সাংগঠনিক সম্পাদক সাহিদ আহমদ তালুকদার। ছিলেন নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি মৃন্ময় কান্তি দাশ বিজন, সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাশ, পৌর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিভূ আচার্য্য, আনন্দ নিকেতনের সভাপতি জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন এবং সাবেক সভাপতি অধ্যক্ষ তনুজ রায়। এ ছাড়া উপস্থিত ছিলেন কাঞ্চন বনিক, প্রণব দেব, প্রজেশ রায় নিতন, লিটন দেবনাথ, উত্তম কুমার রায়, নানু চন্দ্র দাশ, দিপক পাল, খোকন দাশগুপ্ত, রতন কুমার পাল, নিরপম দেব, অধ্যক্ষ নজির আহমেদ, পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক সুকান্ত দাশ, সজল দেব, রিন্টু দাশ, নিতেশ দাশ এবং সারদা সংঘের সভাপতি সবিতা রায় মিরা, মঞ্জুশ্রী চক্রবর্তী, শংকরী দাশ, শিপ্রা দাশ, শিপন রায়, সুজিত দাশসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলার গায়েন শিল্পী বাধন মোদক, কাজল গোপ, মাধুরী গোপ ও প্রিয়ম দাশসহ শিল্পীরা। অনুষ্ঠানে প্রচুর ভক্তের সমাগম ঘটে।
আয়োজকদের কর্মসূচি অনুযায়ী, শুক্রবার সমাপনী অনুষ্ঠানে থাকছে পদাবলী কীর্তন, দীক্ষা গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দীক্ষা প্রদান করবেন ঢাকা কেন্দ্রীয় রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ। পদাবলী কীর্তন পরিবেশন করবেন বিশিষ্ট কীর্তনীয়া শ্রী রজত কান্তি গোস্বামী।
নতুন এই মন্দির নবীগঞ্জের ধর্মীয় ও সামাজিক পরিসরে একটি নতুন কেন্দ্র হিসেবে যুক্ত হলো। উদ্বোধনের দিনে বিভিন্ন ধর্ম ও মতের মানুষের উপস্থিতি স্থানীয় সম্প্রীতির একটি চিত্রও তুলে ধরেছে। সমাপনী দিনের আয়োজনে ভক্তদের অংশগ্রহণ কেমন হয়, সেদিকেই নজর থাকবে।






