নবীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

নবীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু - Surma Times | Sylhet News

নবীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু - Surma Times | Sylhet Newsহবিগঞ্জ, ১৫ আগস্ট: হবিগঞ্জের নবীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে রেদওয়ান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেদওয়ান সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগাঁও ইউনিয়নের রওয়াইল এলাকার কামরুজ্জামানের ছেলে। সম্প্রতি মায়ের সঙ্গে নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসেছিল সে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যরা রেদওয়ানকে দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় বাড়ির আশপাশের কয়েকটি পুকুরে তল্লাশি চালানো হয়।

পরে বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে রেদওয়ানকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর দ্রুত তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রেদওয়ানের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মর্মান্তিক এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোকের আবহ সৃষ্টি হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article