এসবির সাবেক প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার

এসবির সাবেক প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার - Surma Times | Sylhet News

এসবির সাবেক প্রধানের স্ত্রী ও দুই ভাই গ্রেপ্তার - Surma Times | Sylhet Newsঢাকা, ২৯ নভেম্বর: পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানা ও তার দুই ভাইকে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে রবিবার (২৯ নভেম্বর) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

শায়লা ফারজানা বিসিএস ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই বছরের ৮ সেপ্টেম্বর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

অন্যদিকে তার স্বামী মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক রয়েছেন।

গ্রেপ্তার তিনজনকে আইনানুগ ব্যবস্থার আওতায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article