মোগলাবাজারে ১৪ লাখ ৩৫ হাজার টাকার ভারতীয় কম্বলসহ একজন গ্রেপ্তার

মোগলাবাজারে ১৪ লাখ ৩৫ হাজার টাকার ভারতীয় কম্বলসহ একজন গ্রেপ্তার - Surma Times | Sylhet News

মোগলাবাজারে ১৪ লাখ ৩৫ হাজার টাকার ভারতীয় কম্বলসহ একজন গ্রেপ্তার - Surma Times | Sylhet News

সিলেট, ২৯ নভেম্বর: সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে ১৪ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৩১৯টি ভারতীয় কম্বল ও একটি কাভার্ডভ্যানসহ আব্দুল কাইয়ুম (৩০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার (২৮ নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে মোগলাবাজার থানাধীন ৮ নম্বর মোগলাবাজার ইউনিয়নের মাহমুদাবাদ সাকিনস্থ জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা যাত্রী ছাউনির সামনে সিলেট থেকে ফেঞ্চুগঞ্জগামী পাকা রাস্তায় চেকপোস্ট করার সময় এ অভিযান চালানো হয়।

এসআই (নিরস্ত্র) আতিকুর রহমান রাসেল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চেকপোস্টে একটি কাভার্ডভ্যান তল্লাশি করেন। ভ্যানটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন ২০-৬৯০১। তল্লাশির সময় ভ্যানে ৩১৯টি ভারতীয় কম্বল পাওয়া যায়। কম্বলগুলোর আনুমানিক মূল্য ১৪ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা।

এ সময় আব্দুল কাইয়ুমকে আটক করা হয়। তার বাবার নাম হাফিজুর রহমান ও মায়ের নাম রিনা বেগম। তার গ্রাম পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ কলাগাছিয়া।

ঘটনার বিষয়ে মোগলাবাজার থানায় মামলা নম্বর ১১, তারিখ ২৮ নভেম্বর ২০২৬, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫বি(১)(খ) ও ২৫ডি ধারায় রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বার্তা প্রেরক মোহাম্মদ আফজাল হোসেন, ডিসি-সিটিএসবি, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি), সিলেট।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article