মোগলাবাজারে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক

এসএমপির ৬ ঘণ্টার চিরুনী অভিযানে গ্রেফতার ৪৭ - Surma Times | Sylhet News

এসএমপির ৬ ঘণ্টার চিরুনী অভিযানে গ্রেফতার ৪৭ - Surma Times | Sylhet Newsসিলেট, ২৪ সেপ্টেম্বর: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থেকে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে তাদের আটক করে মোগলাবাজার থানা পুলিশ।

থানার ওসি (তদন্ত) মো. এরশাদুল হক ভূঁইয়া জানান, অন্তত ৪টি হাইয়েস গাড়িতে করে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী মোগলাবাজার থানা এলাকায় পৌঁছে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অন্তত ২টি হায়েস গাড়িসহ ২০ নেতাকর্মীকে আটক করতে সক্ষম হয়।

তিনি জানান, এসময় আরও দুটি হায়েস গাড়ি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ওই গাড়িগুলোতে অন্তত আরও ১৫ থেকে ২০ জন নেতাকর্মী থাকতে পারে বলে ধারণা তাদের।

তিনি জানান, এ ব্যাপারে মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article