নবীগঞ্জ, ৭ নভেম্বর: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দেশাত্মবোধক গান, শিক্ষার্থীদের মধ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মসজিদে দোয়া ও বিশেষ প্রার্থনা করা হয়।
শনিবার সকাল সাড়ে ১১টায় নবীগঞ্জ যোগল কিশোর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অনিরূদ্ধ দেব রায়ের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল হোসেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান চৌধুরী পেয়ারা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নুর উদ্দিন আহমেদ (বীর প্রতীক), উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরেফিন হাসান, পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদুজ্জামান অনুজ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. সরফরাজ চৌধুরী, সহ-সভাপতি বয়াত উল্লা, সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক শাহীদ আহমেদ তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, সমাজসেবা কর্মকর্তা বিদ্যুৎ দাশ, একাডেমিক সুপারভাইজার শাহানাজ ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা রিংকু দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, আনন্দ নিকেতনের সভাপতি ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর বখত চৌধুরী, সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মো. সেলিম তালুকদার, আনন্দ নিকেতনের সাধারণ সম্পাদক পলাশ বনিক, প্রশিক্ষক অভিমান্য দাশ, ঝুমুর ভৌমিক, শৈলেশ চন্দ্র দাশ, সাংবাদিক হাসান প্রমুখ।
বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার গ্রহণ করেন মাধ্যমিক পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম মনিষা দে, রচনা প্রতিযোগিতায় প্রথম আদিল আহমেদ, দ্বিতীয় মেহজাবীন আহমেদ তিন্নী, তৃতীয় নওরোজ রাব্বানী নাফি। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় গ্রুপ ক-এ প্রথম স্পর্শ দাশ, দ্বিতীয় সাহিত্য সরকার দিব্য, তৃতীয় মীর ফাতেমা জোহা। গ্রুপ খ-এ প্রথম মৌমিতা দাস মৌ, দ্বিতীয় আলোকিতা দাশ, তৃতীয় দেবারতি দাস প্রণয়।
অনুষ্ঠানে আনন্দ নিকেতনের শিল্পীগণ কবিতা আবৃত্তি, নৃত্য ও গান পরিবেশন করেন। শুরুতে কোরআন তেলাওয়াত করেন সালমান আহমেদ, গীতা পাঠ করেন দেবশ্রী দাশ।
শনিবার রাতে নবীগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউর আখড়া প্রাঙ্গণে এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রঙ্গ লাল রায়, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মৃণাল কান্তি রায় মিনু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নীলকণ্ঠ দাশ সামন্ত নন্টি, নবীগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক বিভু আচার্য্য, পৌর শাখার সহসভাপতি গৌতম পুরকায়স্থ, মৃদুল কান্তি রায়, গীতা সংঘের সভাপতি বাবু সঞ্জয় দাশ, পৌর শাখার যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ আচার্য্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুকান্ত দাশ, সুবিনয় দাশ, প্রশান্ত দাশ গুপ্ত খোকন, অনজিত দাশ, রিপন আচার্য্য, বিকাশ আচার্য, সুহেল দাশ, কিরণ দাশ, সুমন দাশ প্রমুখ নেতৃবৃন্দ।





