ভাইয়ের ছু/রিকাঘাতে বোন হ/ত্যার ঘটনায় নবীগঞ্জের শাহীন মিয়া গ্রেফতার

ভাইয়ের ছু/রিকাঘাতে বোন হ/ত্যার ঘটনায় নবীগঞ্জের শাহীন মিয়া গ্রেফতার - Surma Times | Sylhet News

ভাইয়ের ছু/রিকাঘাতে বোন হ/ত্যার ঘটনায় নবীগঞ্জের আসামি শাহীন মিয়া গ্রেফতার - Surma Times | Sylhet Newsহবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জে ভাইয়ের ছুরিকাঘাতে বোন হত্যার ঘটনায় অভিযুক্ত ভাই সিলেট থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম শাবানা বেগম (২৪) ও তার ভাই শাহীন মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার মাধবপুর গ্রামের বাসিন্দা। ভিকটিমের স্বামী মো. আলাউদ্দিন কুমিল্লা ভাঙ্গুরা থানা এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন। ভিকটিম তার ভাই বিবাদী শাহীন মিয়ার নিকট ২০,০০০ টাকা পাওনা ছিলেন। উক্ত টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ভিকটিম ও তার ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

উক্ত বিরোধের জেরে গত ২৯ আগস্ট বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে নবীগঞ্জ থানাধীন দীঘলবাক ইউনিয়নের মাধবপুর সাকিনে জনৈক সিজু চৌধুরীর বিল্ডিংয়ের পাশে পুকুরপাড়ে শাহীন মিয়া তার বোনের পেটে ছুরি দিয়ে আঘাত করে। এতে ভিকটিম শাবানা বেগমের মৃত্যু হয়। পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণের ব্যবস্থা করে।

উক্ত ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি এবং সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি যৌথ অভিযানিক দল গত ১৩ সেপ্টেম্বর আনুমানিক রাত ১১টা ৪০ মিনিটে সিলেটের শাহপরান থানাধীন পূর্ব সাদাটিকর সাকিনস্থ জনৈক আজিজের গরুর ফার্মের ভিতর অভিযান পরিচালনা করে। এ সময় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার মামলা নম্বর ০২, তারিখ ১ সেপ্টেম্বর ২০২৬, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ এর মূলে হবিগঞ্জের নবীগঞ্জে ভাইয়ের ছুরিকাঘাতে বোন হত্যার ঘটনায় এজাহারনামীয় ০১ নম্বর পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি শাহীন মিয়া (২৬), পিতা আফজাল মিয়া, সাং মাধবপুর, থানা নবীগঞ্জ, জেলা হবিগঞ্জ।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article