নবীগঞ্জ আলোকিত ব্যাচের সভায় নৌকা ভ্রমণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার সিদ্ধান্ত

নবীগঞ্জ আলোকিত ব্যাচের সভায় নৌকা ভ্রমণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার সিদ্ধান্ত - Surma Times | Sylhet News

নবীগঞ্জ আলোকিত ব্যাচের সভায় নৌকা ভ্রমণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার সিদ্ধান্ত - Surma Times | Sylhet Newsহবিগঞ্জ, ১৫ আগস্ট: নবীগঞ্জ আলোকিত ব্যাচ ’৯৫ সামাজিক সংগঠনের বিশেষ সাধারণ সভা শুক্রবার বিকালে নবীগঞ্জ যোগল কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় হলে অনুষ্ঠিত হয়েছে।

আলোকিত ব্যাচের সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল এবং সাধারণ সম্পাদক আবু হুরায়রা মামুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শুভাশীষ চক্রবর্তী, জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন, মো. রুবেল মিয়া, মো. শামীম আহমদ, তনুজ রায়, কামরুজ্জামান চৌধুরী, শাহ সাজিদুর রহমান, লোমেশ রঞ্জন দাশ, সাব্বির আহমদ, রাজীব কুমার রায়, সুদীপ দাশ, শাহ তাহিদুর রহমান, সৈয়দ তোফায়েল আহমদ, শংকর চন্দ, মাজেদুর রহমান, হেলাল আহমদ প্রমুখ।

সভায় আগামী ২২ আগস্ট শনিবার ব্যাচের বন্ধুদের উদ্যোগে নৌকা ভ্রমণ এবং আগামী এক মাসের মধ্যে ব্যাচের বন্ধুদের সন্তানদের মধ্যে যারা শিক্ষাক্ষেত্রে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি বা এসএসসি ও এইচএসসিতে এ প্লাস পেয়েছে তাদের সংবর্ধনা অনুষ্ঠানের পর নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article