নবীগঞ্জে ‘ডাক্তার’ পদবি ব্যবহারের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জে ‘ডাক্তার’ পদবি ব্যবহারের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা - Surma Times | Sylhet News

নবীগঞ্জে ‘ডাক্তার’ পদবি ব্যবহারের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা - Surma Times | Sylhet Newsহবিগঞ্জ, ১৫ আগস্ট: হবিগঞ্জের নবীগঞ্জে নিবন্ধন ও এমবিবিএস ডিগ্রি ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার, অতিরিক্ত ও মিথ্যা পেশাগত যোগ্যতা প্রদর্শন, মেডিক্যাল বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করে চিকিৎসাসেবা প্রদান এবং ফ্রিজে সংরক্ষণযোগ্য ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে কাজী দেলোয়ার আহমেদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) উপজেলার পানিউমদা বাজারে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পানিউমদা বাজারের কাজী দেলোয়ার আহমেদ, পিতা কাজী মহসিন, গ্রাম কুরশা, কোনো নিবন্ধন ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করছিলেন। একই সঙ্গে তাঁর নামের সঙ্গে অতিরিক্ত ও মিথ্যা পেশাগত যোগ্যতা প্রদর্শনের অভিযোগ পাওয়া যায়।

এ ছাড়া অবহেলা ও দায়িত্বহীনতার মাধ্যমে মেডিক্যাল বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করে চিকিৎসাসেবা প্রদান এবং ফ্রিজে সংরক্ষণযোগ্য ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগও পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় কাজী দেলোয়ার আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় নবীগঞ্জ থানার একটি পুলিশ দল এবং নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রাশেদ সহযোগিতা করেন।

বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, জনস্বার্থে চিকিৎসাসেবায় অনিয়ম, প্রতারণা ও ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article