খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ ডা. নুরুল আম্বিয়া চৌধুরী আর নেই

খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ ডা. নুরুল আম্বিয়া চৌধুরী আর নেই - Surma Times | Sylhet News

খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ ডা. নুরুল আম্বিয়া চৌধুরী আর নেই - Surma Times | Sylhet News

সিলেট, ২০ নভেম্বর ২০২৬। দেশের খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ও নর্থ ইষ্ট মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরী আর নেই। শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটে তিনি নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

শুক্রবার বাদ জুমআ সিলেট নগরীর শাহজালাল উপশহর এ ব্লক জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নগরীর হযরত মানিক পীর (রহ.) কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

ডা. নুরুল আম্বিয়ার জামাতা শিল্পী ও চিকিৎসক জহিরুল ইসলাম অচিনপুরী এসব তথ্য জানিয়েছেন।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইইউবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. রনজিত কুমার দে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শুক্রবার এক শোকবার্তায় তাঁরা বলেন, মরহুম প্রফেসর ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরী একজন খ্যাতিমান চিকিৎসক ও সজ্জন-সমাজহিতৈষী ব্যক্তি ছিলেন। ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে অধ্যাপক ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরীর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

তাঁর মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি একজন শুভাকাঙ্খীকে হারালো বলে শোকবার্তায় উল্লেখ করা হয়। শোকবার্তায় বলা হয়, তিনি সবসময় আর্তমানবতার কল্যাণে কাজ করে গেছেন। [sylhetview24](https://www.sylhetview24.news/news/418387)

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article