লাখাইয়ে ইয়াবাসহ আটক ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফের দায় নেবে না বিএনপি

লাখাইয়ে ইয়াবাসহ আটক ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফের দায় নেবে না বিএনপি - Surma Times | Sylhet News

লাখাইয়ে ইয়াবাসহ আটক ওয়ার্ড বিএনপির সভাপতি আ ট ক মোশারফের কারাদণ্ড, দায় নেবে না বিএনপি - Surma Times | Sylhet News

হবিগঞ্জ, ২১ নভেম্বর: হবিগঞ্জের লাখাইয়ে ২৭ পিস ইয়াবাসহ মো. মোশারফ হোসেন নামের এক ব্যক্তিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে তিনি সিংহগ্রাম ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে পরিচিত। তবে উপজেলা বিএনপির সভাপতি জানিয়েছেন, তাঁকে আগেই মৌখিকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বুল্লা বাজারে এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেন উপজেলার সিংহগ্রাম এলাকার মৃত সুন্দর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুল্লা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে ২৭ পিস ইয়াবাসহ মোশারফকে আটক করা হয়। পরে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার বিকেল ৫টার দিকে বুল্লা বাজার থেকে মোশারফ হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. এম আখতার আহাদ চৌধুরী স্বপন বলেন, কোনো ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না। বিএনপিতে মাদক কারবারির কোনো স্থান নেই।

মোশারফের দলীয় অবস্থান সম্পর্কে তিনি আরও বলেন, অনৈতিক কর্মকাণ্ডের কারণে তাঁকে আগেই মৌখিকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনি দলের কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article