মোগলাবাজারে ৪৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

মোগলাবাজারে ৪৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১ - Surma Times | Sylhet News

মোগলাবাজারে ৪৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১ - Surma Times | Sylhet Newsসিলেট, ১৯ জুলাই ২০২৬: সিলেট মহানগরীর মোগলাবাজার থানা পুলিশের অভিযানে ৪৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার রাত ২টা ৫০ মিনিটে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই আতিকুর রহমান রাসেলসহ সঙ্গীয় ফোর্স মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের নিজ সিলাম এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. লায়েক মিয়া (৫৭), পিতা মৃত ননা মিয়া প্রকাশ ওয়ারিছ আলী, মাতা মোছা. হাওয়া বিবি, সাং নিজ সিলাম, থানা মোগলাবাজার, জেলা সিলেট। তার নিজ বসতবাড়ি থেকে ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা নং-১০, তারিখ ১৯ জুলাই ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article