প্রাইভেটকারে গরু চুরি, সিলেটে দুই যুবক গ্রেফতার

প্রাইভেটকারে গরু চুরি, সিলেটে দুই যুবক গ্রেফতার - Surma Times | Sylhet News

প্রাইভেটকারে গরু চুরি, সিলেটে দুই যুবক গ্রেফতার - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ সিলেটে প্রাইভেটকারে করে গরু চুরি করে পালানোর সময় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া একটি গাভী ও একটি বাছুর উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে মোগলাবাজার থানার জালালপুর বাজার এলাকায় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। পরে রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেখ জাহান (২৫) ও সিলেটের বালাগঞ্জের রায়হান (৪৭)। তারা বর্তমানে সিলেট নগরের উপশহর এলাকায় বসবাস করছিলেন।

মহানগর পুলিশের উপকমিশনার মনজুরুল আলম জানান, তারা একটি পেশাদার চোরচক্রের সদস্য। মোগলাবাজারের মাখন মিয়ার গোয়ালঘর থেকে একটি গাভী ও বাছুর চুরি করে প্রাইভেটকারে করে নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে তালা কাটার প্লায়ার্স, চুরি হওয়া গাভী ও বাছুর এবং ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article