সিলেট, ১৯ নভেম্বর ২০২৬। সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা এলাকায় হোটেল আদনানে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপের দায়ে এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটকদের নাম ও পরিচয় দিতে পারেনি পুলিশ।
আটক ও অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) আজিজ শিমুল। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আম্বরখানা এলাকায় হোটেল আদনানে অভিযান চালায় পুলিশ।
এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে একজন নারী ও একজন পুরুষ এবং ওই আবাসিক হোটেলের ম্যানেজারকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। [eyenews](https://www.eyenews.news/sylhet/sylhet/)




