শ্রীমঙ্গলে র‌্যাবের অভিযানে ২৩ বোতল বিদেশী মদসহ ২ জন গ্রেফতার

শ্রীমঙ্গলে র‌্যাবের অভিযানে ২৩ বোতল বিদেশী মদসহ ২ জন গ্রেফতার - Surma Times | Sylhet News

শ্রীমঙ্গলে র‌্যাবের অভিযানে ২৩ বোতল বিদেশী মদসহ ২ জন গ্রেফতার - Surma Times | Sylhet Newsমৌলভীবাজার, ২ আগস্ট ২০২৬: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন কালীঘাট এলাকায় র‌্যাব-৯ এর অভিযানে ২৩ বোতল বিদেশী মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকাল ৪টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।

র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দল ওই সময় কালীঘাট এলাকায় অবস্থানকালে জানতে পারে, শ্রীমঙ্গল থানাধীন রাজঘাট থেকে একটি অটোরিক্সাযোগে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্যসহ কালীঘাটের দিকে যাচ্ছে। এরপর বিকাল ৪টা ১৫ মিনিটে কালীঘাট ইউনিয়নের রাজঘাট টু কালীঘাট রাস্তার লাখাইছড়া চা বাগান এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়।

চেকপোস্ট পরিচালনাকালে একটি নীল রংয়ের অটোরিক্সা সিগন্যাল দিয়ে থামানো হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চালকসহ ২ জন পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা হেফাজতে মাদকদ্রব্য বিদেশী মদ থাকার কথা স্বীকার করেন। তাদের দেখানো মতে অটোরিক্সার পেছনে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ২৩ বোতল, মোট ৮.৬২৫ লিটার, বিদেশী মদ উদ্ধার করা হয়। অটোরিক্সাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শাহরিয়ার সোহান (১৯), পিতা শরীফ হোসেন, সাং বিটিআরআই, এবং বিশাল মোদি (১৮), পিতা শৈলান মোদি, সাং কাকিয়াছড়া চা বাগান, উভয় থানা শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার।

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেন যে, তারা পরস্পর যোগসাজসে মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য বিদেশী মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article