শ্রীমঙ্গলে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গলে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা - Surma Times | Sylhet News

শ্রীমঙ্গলে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা - Surma Times | Sylhet Newsমৌলভীবাজার, ১১ আগস্ট: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পণ্যের মূল্য তালিকা প্রদর্শিত না রাখা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং নকল পণ্য রাখার দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে র‌্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজারের একটি যৌথ আভিযানিক দল দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত শ্রীমঙ্গল থানাধীন পৌরসভা বাজারে অভিযান পরিচালনা করে।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩, ৪৫ ও ৫১ ধারায় বিভিন্ন অনিয়মের দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান ও মালিকরা হলেন আশা ঔষধালয়ের মালিক অনিক পাল (২ হাজার টাকা), সারদা ভেরাইটিজ স্টোরের মালিক অভিন্দ পাল (২ হাজার টাকা), হাশেম জোহা কসমেটিক্স অ্যান্ড ব্যাগ হাউসের মালিক হাসান হোসেন (৩ হাজার টাকা), বাপ্পি কসমেটিক্স অ্যান্ড ব্যাগ হাউসের মালিক অমিত লাল দাস হিরু (৪ হাজার টাকা), গ্রান্ড তাজ রেস্টুরেন্টের মালিক ইজ্জাজ (৫ হাজার টাকা) এবং বাপ্পী এন্টারপ্রাইজের মালিক বাপ্পী দাস (২০ হাজার টাকা)।

র‌্যাব জানিয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জনগণের কাছে ভেজালমুক্ত খাদ্য সামগ্রী সরবরাহ নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article