দেশীয় এআই প্ল্যাটফর্ম নাবিক এআই, অনলাইন ব্যবসায়ীদের কাজ সহজ করার লক্ষ্যে

দেশীয় এআই প্ল্যাটফর্ম নাবিক এআই, অনলাইন ব্যবসায়ীদের কাজ সহজ করার লক্ষ্যে - Surma Times | Sylhet News

Nabik AI_ স্মার্ট অনলাইন ব্যবসার সমাধান - Surma Times | Sylhet News

ঢাকা, ১৯ নভেম্বর ২০২৬। বাংলাদেশের অনলাইন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটি এজেন্টিক এআই প্ল্যাটফর্ম নিয়ে এসেছে দেশি প্রযুক্তি প্রতিষ্ঠান অটো প্রবাহো টেকনোলজি। নাবিক এআই নামের এই প্ল্যাটফর্মের মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপভিত্তিক ব্যবসায়ীরা গ্রাহকসেবা, অর্ডার ব্যবস্থাপনা, কুরিয়ার বুকিং, স্টক নিরীক্ষা এবং ক্যাশ অন ডেলিভারির হিসাব একই জায়গা থেকে পরিচালনা করতে পারবেন বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।

অটো প্রবাহো টেকনোলজির প্রতিষ্ঠাতা এ কে এম শরিফুল ইসলাম সাদি জানান, দেশের হাজারো মানুষ ফেসবুক পেজ খুলে ব্যবসা চালান। অনেকে রাতজেগে গ্রাহকের মেসেজের উত্তর দেন, খাতায় অর্ডার লেখেন, কুরিয়ার বুক করেন এবং ক্যাশ অন ডেলিভারির হিসাব মেলান। নাবিক এআই এই কাজগুলোকে এক জায়গায় সহজ করার লক্ষ্যে তৈরি করা হয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, নাবিক এআই শুধু একটি চ্যাটবট নয়, বরং অনলাইন শপের সম্পূর্ণ সমাধান হিসেবে কাজ করবে। এর এআই কাস্টমার সাপোর্ট বৈশিষ্ট্যের মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মেসেজ ও কমেন্টের উত্তর দেওয়া যাবে বাংলা বা ইংরেজিতে। ব্যবসার নিজের পণ্য, দাম ও নিয়মের ভিত্তিতে উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এআই সেলস অ্যাসিস্ট্যান্ট বৈশিষ্ট্যের মাধ্যমে পণ্যের তথ্য ও ডেলিভারি চার্জ জানানো এবং চ্যাট থেকেই অর্ডার তৈরি করা যাবে। এ ছাড়া সব চ্যানেলের অর্ডার ও স্টক এক জায়গায় রাখা যাবে। প্যাথাও, স্টেডফাস্ট, রেডএক্স ও ই-কুরিয়ারে পার্সেল বুকিং ও ট্র্যাকিংয়ের সুবিধাও থাকবে বলে প্রতিষ্ঠানটি জানায়।

ক্যাশ অন ডেলিভারির টাকা হাতে আসা পর্যন্ত নজরে রাখা এবং প্রতিটি অর্ডারের আসল লাভ দেখানোর বৈশিষ্ট্যও রয়েছে এই প্ল্যাটফর্মে। এআই সোশ্যাল স্টুডিও ও এআই মডেল শট বৈশিষ্ট্যের মাধ্যমে এক লাইনের বিষয় থেকে পোস্ট তৈরি এবং সাধারণ পণ্যের ছবি থেকে মডেলসহ প্রফেশনাল প্রোডাক্ট ফটো তৈরি করা যাবে বলে দাবি করা হয়েছে।

ব্যবসায়িক অটোমেশনের আওতায় অর্ডার কনফার্মেশন, ফলো-আপ এবং রিভিউ রিকোয়েস্টের মতো রোজকার কাজ নিজে থেকেই সম্পন্ন হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন প্রতিটি শপ এক মাস প্রো প্ল্যান সম্পূর্ণ ফ্রি ব্যবহার করতে পারবে, কোনো কার্ড ছাড়াই।

প্রতিষ্ঠাতা এ কে এম শরিফুল ইসলাম সাদি বলেন, তাঁরা একেবারে নতুন একটি প্রতিষ্ঠান। বড় প্রতিষ্ঠানগুলোর মতো বিজ্ঞাপন বা পেইড প্রমোশনের সামর্থ্য এই মুহূর্তে তাঁদের নেই। তবে দেশের মানুষের তৈরি প্রযুক্তি দেশের ব্যবসায়ীদের কাছে পৌঁছানো দরকার বলে তিনি মনে করেন।

গণমাধ্যমের সহায়তা চেয়ে তিনি বলেন, নাবিক এআই নিয়ে একটি সংবাদ, ফিচার বা ব্লগ পোস্ট প্রকাশ এবং ফেসবুক পেজে শেয়ার করা একটি নতুন দেশীয় উদ্যোগকে টিকে থাকতে ও এগিয়ে যেতে সহায়তা করবে। প্রতিষ্ঠানটি রিভিউয়ের জন্য ডেমো অ্যাকাউন্ট, স্ক্রিনশট, লোগো ও প্রয়োজনীয় তথ্য এবং চাইলে প্রতিষ্ঠাতার সংক্ষিপ্ত সাক্ষাৎকার বা লাইভ ডেমো দিতে প্রস্তুত বলে জানিয়েছে। [saascity](https://saascity.io/live/nabikai)

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article