আমিরাতে পৃথক দুর্ঘ/টনায় সিলেটের একজনসহ ২ বাংলাদেশির মৃ/ত্যু

আমিরাতে পৃথক দুর্ঘ/টনায় সিলেটের একজনসহ ২ বাংলাদেশির মৃ/ত্যু - Surma Times | Sylhet News

আমিরাতে পৃথক দুর্ঘ/টনায় সিলেটের একজনসহ ২ বাংলাদেশির মৃ/ত্যু - Surma Times | Sylhet Newsঢাকা, ২ নভেম্বর: সংযুক্ত আরব আমিরাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই প্রবাসী বাংলাদেশি। নিহতরা হলেন বায়েজিদ রায়হান (২৭) ও সাইফুদ্দিন সিকদার মহসিন (৪৯)।

শুক্রবার সকালে ফুজাইরাহ এবং আগের দিন বৃহস্পতিবার শারজাহ এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

বায়েজিদ রায়হানের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নে। প্রায় পাঁচ বছর আগে জীবিকার সন্ধানে তিনি আমিরাত যান। সেখানে পণ্য সরবরাহের কাজ করতেন।

দুবাই প্রবাসী মোহাম্মদ আল আমিন হোসেন জানান, শুক্রবার সকাল আটটার দিকে ফুজাইরাহ-খোরফাক্কান সড়কের আল ফৌজ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে বায়েজিদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার দুপুরে শারজাহর আল খোয়াজামিয়া এলাকায় প্রাণ হারান সাইফুদ্দিন সিকদার মহসিন। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে। দুই বছর আগে তিনি আমিরাতে যান।

নিহতের বড় ভাই রেজাউল করিম সিকদার জানান, বৃহস্পতিবার দুপুরে পিকআপে করে কর্মস্থলে যাওয়ার পথে একটি লরির ধাক্কায় গুরুতর আহত হন মহসিন। মাথায় গুরুতর আঘাত লাগে। পুলিশ তাকে উদ্ধার করে শারজাহর আল কাসিমি হাসপাতালে নিয়ে যায়। বিকেল পৌনে তিনটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুজনের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে পাঠানো হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article