সিলেটে নিম্বার্ক জন্মজয়ন্তী উৎসবে শান্তির আহ্বান

সিলেটে নিম্বার্ক জন্মজয়ন্তী উৎসবে শান্তির আহ্বান - Surma Times | Sylhet News

সিলেটে নিম্বার্ক জন্মজয়ন্তী উৎসবে শান্তির আহ্বান - Surma Times | Sylhet News

সিলেট, ২৪ নভেম্বর। বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক ও দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে থাকে। তাদের মূল লক্ষ্য ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি স্থাপন এবং পারস্পরিক শ্রদ্ধা।

মঙ্গলবার নগরীর বাগবাড়ীস্থ শ্রীশ্রীদুর্গা মণ্ডপে দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শ্রীনিম্বার্কাব্দ ৫১২২তম জন্মজয়ন্তী উৎসব ও সেমিনার অনুষ্ঠিত হয়। বক্তারা আরও বলেন, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও মতাদর্শের মধ্যে সমন্বয় অপরিহার্য। এর মাধ্যমে সকল মানুষের মধ্যে শান্তি ও সহাবস্থানের সুযোগ তৈরি হয়। বর্তমান অশান্ত বিশ্বে নিম্বার্ক দর্শন কাজে লাগিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

বিকেলে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশ্ব নিম্বার্ক পরিষদ সিলেট জেলা শাখার উপদেষ্টা প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্য। পরিচালনা করেন সিলেট বাংলাদেশ ব্যাংক স্কুলের শিক্ষিকা পাপিয়া চৌধুরী। প্রধান আলোচকের বক্তব্য রাখেন কানাইঘাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক (পিআরএল) অধ্যাপক হিমাংশু রঞ্জন দাস। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব নিম্বার্ক পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রীবিভু ভূষণ সেন।

সূচনা বক্তব্য রাখেন বাগবাড়ী মহাপ্রভুর আখড়া পরিচালনা কমিটির সহ-সভাপতি প্রকৌশলী শ্রীযুক্ত সুধাময় দেব। প্রবন্ধ পাঠ করেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা শিলা সাহা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্য।

দিনের কর্মসূচির মধ্যে সকাল ৯টায় শ্রীশ্রীগুরুপূজা পরিচালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক কাব্য স্মৃতি তীর্থ জয়ন্ত বিজয় চক্রবর্তী। বিকেল ৩টায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ করেন বাগবাড়ীর শ্রীগোপেশ গোস্বামী। বিকেল ৪টায় ‘নিম্বার্ক দর্শন ও অন্যান্য ঐতিহ্যে গুরু’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শ্রীহট্ট ললিতকলা একাডেমির পরিবেশনায় ভক্তিগীতি অনুষ্ঠিত হয়। নিম্বার্ক প্রবন্ধ উপস্থাপন করেন অমিতা বর্ধন।

এই উৎসবের প্রতিষ্ঠাতা শ্রীমন্ত শ্রী ১০৮ স্বামী ড. বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article