
সিলেট, ২৪ নভেম্বর: সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মিছিল নিয়ে যোগ দিয়েছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর মীরবক্সটুলা এলাকা থেকে মিছিলটি বের হয়।
নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি রেজিস্ট্রারি মাঠে আয়োজিত জেলা ও মহানগর বিএনপির মূল বিক্ষোভ সমাবেশে গিয়ে মিলিত হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম, বিএনপি নেতা ইমতিয়ার হোসেন আরাফাত, জেলা যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক এম এ জি সুহিন, মহানগর যুবদলের সাবেক মৎস্য ও পশুবিষয়ক সহসম্পাদক এবং ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-কোষাধ্যক্ষ মো. মনোয়ার বক্ত শাকিল, মুরাদ আহমেদ, যুবদল নেতা আবু ইউসুফ মুন্না ও দেলোয়ার হোসেন।
আরও উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন, সালাউদ্দিন আহমেদ, সাহেদ আহমেদ সাগর, বাদল মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সিলেট জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কালিঘাট শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি বাহার মিয়া, সাধারণ সম্পাদক লিটন মিয়া, যুবদল নেতা মাহফুজ আহমেদ ও শাহিন আহমেদ।
মিছিলে জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইমরান আহমেদ, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমন, সাইদুল ইসলাম, সেকুল আহমেদ, আহমেদ জুবায়ের সুজন, রেজওয়ান রাজ, এহতেশাম, রাজন, কুচাই ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শাকের রহমান, জাহেদ আহমদ, ১৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিপন আহমেদ এবং মহানগর তরুণ দলের সাংগঠনিক সম্পাদক শরিয়ত আলীও অংশ নেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন তোফায়েল আহমদ, জমির আলী, সাকির আহমদ শাকিল, বাক্তাবার হাসান আফসান, মিনহাজ খান, সাইফুর রহমান, আব্দুল বাসিত, মাহফুজ আহমেদ রবি, পাভেল আহমেদ, জুবেল আহমদ, ইমরান আহমেদ ইমন, শহিদুল ইসলাম, আবুল কালাম, আলিনুর, হাবিব, ফারহান, আহকমদ, মকসুদ, বাপ্পি, জাবেদ, খুকন, তাপু, ইজ্জত আলী ও আলজুরসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।






