জুলকার নায়েন ফাউন্ডেশনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের সাত বছর পূর্তি

জুলকার নায়েন ফাউন্ডেশনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের সাত বছর পূর্তি - Surma Times | Sylhet News

জুলকার নায়েন ফাউন্ডেশনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের সাত বছর পূর্তি - Surma Times | Sylhet News

নিজস্ব প্রতিবেদক: জুলকার নায়েন ফাউন্ডেশনের বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তচাপ পরিমাপ কার্যক্রমের সাত বছর পূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা সাধারণ মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

বিশিষ্ট নাট্যকার আতিকুস সালাম আতিক রাহির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে থেকেও ফাউন্ডেশনের চেয়ারম্যান জুলকার নায়েন দেশের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম থেকে অনুপ্রাণিত হয়ে সমাজের অন্যান্য সংগঠন ও বিত্তবানদেরও মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

বক্তাদের ভাষ্য, ফাউন্ডেশনের বিনামূল্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষার মাধ্যমে ইতোমধ্যে অনেক মানুষ উপকৃত হয়েছেন। এসব পরীক্ষার মাধ্যমে তাঁরা নিজেদের শারীরিক অবস্থা ও রোগ সম্পর্কে জানতে পারছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপকে জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন বক্তারা। তাঁরা বলেন, এসব রোগ সম্পর্কে অসচেতনতা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করার কারণে অনেক মানুষ নানা জটিলতায় আক্রান্ত হচ্ছেন। তাই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি রোগ সম্পর্কে সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ছয়ফুল করিম চৌধুরী হায়াত, মুক্তা আহমদ, ইব্রাহীম খলিল, বরকতিয়া সুপার মার্কেটের সাবেক সভাপতি সিরাজউদ্দিন, বর্তমান সভাপতি আং লতিফ, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক গুলজার আহমদ, আতিকুর রহমান আফিক, আমিন উদ্দিন, মাসুম আহমদ, মুক্তাদিও আহমদ, নুরুল ইসলাম খলিল ও টিপু আহমদ।

লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা তাহেরুল ইসলাম। এ সময় বেশ কয়েকজন রোগীর ডায়াবেটিস ও রক্তচাপ পরিমাপ করেন দুলাল আহমদ, লুৎফুর রহমান ও নুরুল হক।

ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা কর্মসূচি পরিচালনা করে আসছে। এর পাশাপাশি চেয়ারম্যান জুলকার নায়েনের উদ্যোগে পবিত্র রমজান মাসে খাদ্যসামগ্রী বিতরণ, ঈদ উপলক্ষে সহায়তা প্রদান এবং বিভিন্ন সময়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোসহ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নানা মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article