৪ দিনব্যাপী ভর্তি মেলা শুরু ২২ জুন, বড় ছাড় দিচ্ছে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি

৪ দিনব্যাপী ভর্তি মেলা শুরু ২২ জুন, বড় ছাড় দিচ্ছে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি - Surma Times | Sylhet News

৪ দিনব্যাপী ভর্তি মেলা শুরু ২২ জুন, বড় ছাড় দিচ্ছে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি - Surma Times | Sylhet Newsস্টাফ রিপোর্টার: সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহ এলাকায় অবস্থিত আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে চার দিনব্যাপী ভর্তি মেলা। আগামী ২২ থেকে ২৫ জুন পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে।

বিশ্বমানের প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী শিক্ষা কার্যক্রমের প্রতিশ্রুতি নিয়ে আয়োজিত এ মেলায় বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদ ও বিভিন্ন শর্ট কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ রাখা হয়েছে। ভর্তি ফিতে ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়সহ বিভিন্ন সুবিধা প্রদান করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভর্তি মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবু নাসের জাফর উল্লাহ।

বিশ্বব্যাপী পরিবর্তিত চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে পরিচালিত এই বিশ্ববিদ্যালয়ে আধুনিক ও সমকালীন পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবক ও শিক্ষার্থীদের মেলায় অংশ নিয়ে ভর্তির সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article