এসআরবির অভিযানে ৪২ বোতল বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

এসআরবির অভিযানে ৪২ বোতল বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার - Surma Times | Sylhet News

এসআরবির অভিযানে ৪২ বোতল বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার - Surma Times | Sylhet Newsসিলেট, ২৪ সেপ্টেম্বর। এসআরবি-৯-এর অভিযানে সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৪২ বোতল বিদেশি মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

এসআরবি-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন হাইটেক পার্কের সামনে অবস্থানকালে আজ সকাল আনুমানিক ৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কোম্পানীগঞ্জ থানাধীন সাদা পাথর এলাকা থেকে কতিপয় ব্যক্তি একটি অটোরিক্সাযোগে কোম্পানীগঞ্জ থানা বাজারের দিকে যাচ্ছে। উক্ত সংবাদ পেয়ে এসআরবির আভিযানিক দলটি আনুমানিক সকাল ৭টা ২০ মিনিটের সময় কোম্পানীগঞ্জ থানাধীন ইসলামপুর সাকিনস্থ মেসার্স ধলাই ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্ট পরিচালনাকালে একটি অটোরিক্সা সিগন্যাল দিয়ে থামালে এসআরবির উপস্থিতি টের পেয়ে অটোরিক্সা থেকে নেমে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাঁদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিগণ জিজ্ঞাসাবাদে জানায় যে, তাঁদের হেফাজতে মাদকদ্রব্য বিদেশি মদ রয়েছে। পরবর্তীতে তাঁদের হেফাজতে থাকা তিনটি স্কুল ব্যাগ এবং দুইটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৪২ বোতল বিদেশি মদসহ তাঁদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিগণ হলেন ফারহান আহমেদ (২১), পিতা আবু বক্কর সিদ্দিক, সাং কেওরা পূর্ব খণ্ড, থানা শ্রীপুর, জেলা গাজীপুর; ইমরান শেখ (২৪), পিতা মৃত রবিউল আলম, সাং উত্তর দীঘলদি, থানা ও জেলা ভোলা এবং খাদিজা হোসেন (১৮), পিতা মৃত বিল্লাল হোসেন, সাং চন্দ্রপ্রতাপ, থানা শ্রীপুর, জেলা মাগুরা। গ্রেফতারকৃত ব্যক্তিগণ জিজ্ঞাসাবাদে জানায় যে, তাঁরা পরস্পর যোগসাজশে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য বিদেশি মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিগণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিগণ ও জব্দকৃত আলামত সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article