সিলেটে হামে প্রাণ গেল আরও এক শিশুর, মৃতের সংখ্যা এখন ২১০

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৫ - Surma Times | Sylhet News

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৫ - Surma Times | Sylhet Newsসিলেট, ৮ নভেম্বর : সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে প্রাণহানির সংখ্যা দাঁড়াল ২১০ জনে। রবিবার (৮ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এ তথ্য জানিয়েছে।

কার্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেটে হাম সন্দেহে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম সাইফ আহমেদ, বয়স মাত্র ৮ মাস। সে কোম্পানীগঞ্জ থানা এলাকার বাসিন্দা হাফিজ আলীর ছেলে।

সাইফসহ চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা ২১০। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের। জেলা ভিত্তিতে হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়, মোট ৮৪ জন। এরপর সুনামগঞ্জে ৭৫, হবিগঞ্জে ৩৪ ও মৌলভীবাজারে প্রাণ গেছে ১৭ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাম রোগী শনাক্ত হয়েছেন ১০ জন। তাদেরসহ চলতি বছর মোট শনাক্ত হয়েছেন ১১১৭ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪৪২, হবিগঞ্জে ২২০, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ৩৫৭ জন।

স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যে আরও জানা যায়, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন আরও ১২১ জন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৪০, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯, আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ৬ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন মোট ৫১৬ জন। শিশুদের মধ্যে দ্রুত সংক্রমণ ছড়ানোয় হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরলসভাবে রোগীদের সেবা দিতে হচ্ছে।

চিকিৎসকরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ এবং টিকাদান কার্যক্রম জোরদার না করলে সংক্রমণ ও মৃত্যু কমানো সম্ভব নয়। শিশুদের নিয়মিত টিকা দেওয়া, আক্রান্ত শিশুকে দ্রুত হাসপাতালে নেওয়া এবং আক্রান্ত এলাকায় সচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন তাঁরা।

টানা মৃত্যুর ঘটনায় সিলেট বিভাগে উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিকাদান ও নজরদারি বাড়ানো হয়েছে। তবে প্রাণহানি বন্ধ না হওয়া পর্যন্ত অভিভাবকদের সতর্ক থাকা এবং সরকারি স্বাস্থ্যসেবার সঙ্গে সমন্বয় রাখার বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article