সিলেট, ২০ সেপ্টেম্বর। মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ) বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় কলেজের এম. সাইফুর রহমান ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র উপকমিটির পক্ষে খসড়া গঠনতন্ত্র সভায় উপস্থাপন করেন আব্দুল্লাহ আল মামুন। পরে খসড়া গঠনতন্ত্রের বিভিন্ন ধারা নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রটি অনুমোদন করা হয়।
অ্যালামনাইয়ের আহ্বায়ক মোহাম্মদ বিলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আব্দুল জলিলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী মাহবুবুজ্জামান চৌধুরী এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোছা. নীলুফার খানম। সভায় বক্তারা বাংলা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরা হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাপসী চক্রবর্তী লিপি, নর্থইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. এনামুল হক সরদার, আইনজীবী মোহাম্মদ শাহজাহান, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান, এমসি কলেজের সহযোগী অধ্যাপক অঞ্জনা রানী দে, মদন মোহন কলেজের সহকারী অধ্যাপক হোসনে আরা কামালী, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মুক্তি বড়ুয়া, দক্ষিণ সুরমা সরকারি কলেজের সহকারী অধ্যাপক পলাশ রঞ্জন দাশ, সাংবাদিক মুক্তাদির আহমদ মুক্তা, রাগিব-রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খালেদ উদদীন, এমসি কলেজের সহকারী অধ্যাপক জিনি বেগম, কানন কান্তি দাস, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেনসহ বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থীরা।




