কোম্পানীগঞ্জে ব্র্যাকের বড় উদ্যোগ, ২০ হাজার মাছের পোনা পেয়ে বদলে যেতে পারে প্রান্তিকদের ভাগ্য

কোম্পানীগঞ্জে ব্র্যাকের বড় উদ্যোগ, ২০ হাজার মাছের পোনা পেয়ে বদলে যেতে পারে প্রান্তিকদের ভাগ্য - Surma Times | Sylhet News

কোম্পানীগঞ্জে ব্র্যাকের বড় উদ্যোগ, ২০ হাজার মাছের পোনা পেয়ে বদলে যেতে পারে প্রান্তিকদের ভাগ্য - Surma Times | Sylhet Newsসিলেটের কোম্পানীগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নতুন আশার আলো জ্বালালো ব্র্যাক। দেশের মৎস্য খাতকে আরও গতিশীল করতে এবং পরিত্যক্ত পুকুরকে উৎপাদনের আওতায় আনতে এবার ২০ হাজার মাছের পোনা বিনামূল্যে বিতরণ করা হয়েছে ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্য চাষীদের মধ্যে।

বুধবার ১০ জুন কোম্পানীগঞ্জ ব্র্যাক এরিয়া অফিসে মাইক্রোফাইনান্স দাবি কর্মসূচির উদ্যোগে এবং কৃষি ও বীমা ইউনিটের সহযোগিতায় একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশগ্রহণকারী মৎস্য চাষীদের হাতে তুলে দেওয়া হয় এই পোনা। এতে মৎস্য চাষের আধুনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণে পুকুর প্রস্তুত প্রণালী, মাছের সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, ব্র্যাক তেলাপিয়া ২ জাতের বিশেষ বৈশিষ্ট্য এবং সঠিক আহরণ পদ্ধতি নিয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়া হয়। অংশগ্রহণকারীরা এসব জ্ঞান সরাসরি মাঠে প্রয়োগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

পোনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতির শক্ত ভিত গড়ে তুলতে মৎস্য চাষীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পরিকল্পনা ও নিয়ম মেনে চাষাবাদ করলে উৎপাদন বাড়বে এবং এর মাধ্যমে জীবনমান উন্নয়ন সম্ভব।

তিনি ব্র্যাকের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে দেশের মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে।

ব্র্যাক সিলেটের মাইক্রোফাইনান্স দাবি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক হাসান আল মনসুর জানান, প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করে তাদের আয় বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি বলেন, এই সহায়তা সরাসরি পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের সিলেট ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর মো. আরিফ, এলাকা ব্যবস্থাপক, সম্প্রসারণ কর্মকর্তা এবং শাখা ব্যবস্থাপক ওমর ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ নিয়মিত হলে পরিত্যক্ত জলাশয়গুলো উৎপাদনমুখী হয়ে উঠবে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আসবে। বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article