কোম্পানীগঞ্জে সাদাপাথরে সাঁতার কাটতে নেমে প্রাণ গেল কলেজ ছাত্রের

কোম্পানীগঞ্জে সাদাপাথরে সাঁতার কাটতে নেমে প্রাণ গেল কলেজ ছাত্রের - Surma Times | Sylhet News

171711 - Surma Times | Sylhet Newsসিলেট, ১৫ আগস্ট: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথরে সাঁতার কাটতে নেমে মাইনুল ইসলাম রিফাত (২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাইনুল ইসলাম রিফাত ব্রাহ্মণবাড়িয়ার হাতিম মিয়ার ছেলে। তিনি নবীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাতিকুল ইসলাম পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের সঙ্গে থাকা বন্ধু সাব্বির রহমান জানান, তাঁরা চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথর ঘুরতে আসেন। শনিবার সকাল ১১টার দিকে তাঁরা সাদাপাথর পর্যটনকেন্দ্রে পৌঁছে গোসল করতে পানিতে নামেন। কিছুক্ষণ পর নদীর পাশে রিফাতের মরদেহ পাওয়া যায়।

সাব্বির রহমান জানান, তাঁরা সবাই নবীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গণি জানান, সাদাপাথর ঘুরতে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article