জগন্নাথপুরে সমাজকর্মী আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে সমাজকর্মী আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল - Surma Times | Sylhet News

জগন্নাথপুরে সমাজকর্মী আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল - Surma Times | Sylhet News

সুনামগঞ্জ, ২৬ নভেম্বর। জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী ও বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মো. আছাব মিয়া চৌধুরী (৬৮) ইন্তেকাল করেছেন। গত ১১ নভেম্বর সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ১২ নভেম্বর বেলা সাড়ে ১১টায় বাড়ির সামনের মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ সমিতির সিলেটের সভাপতি অ্যাডভোকেট মোজাক্কির হোসেন কামালী, সাধারণ সম্পাদক ড. দিদার চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, জগন্নাথপুর সমিতির সভাপতি আলহাজ আবুল বশর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামিম আহমদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়া, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু, বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি মো. তাজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সুনু, জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জামাল উদ্দিন আহমদ, অ্যাডভোকেট সাইদুর রহমান রিপন, প্রধান শিক্ষক আব্দুল বাছির চৌধুরী, সাবেক মেম্বার জাকির হোসেন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী সমুজ মিয়া ও মাহমুদ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, আছাব মিয়া চৌধুরী সাংবাদিক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার চাচাতো ভাই ছিলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article