সিলেট, ২৬ নভেম্বর ২০২৬। সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুম হাজী ফারুক আহমেদ সিলেট সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, মহানগর বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং ২৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক ছিলেন।
মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ আসর মাছিমপুর সিএমবি মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।




