কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে চারজনের কারাদণ্ড

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে চারজনের কারাদণ্ড - Surma Times | Sylhet News

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে চারজনের কারাদণ্ড - Surma Times | Sylhet News

সিলেট, ২৩ নভেম্বর। কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে প্রশাসন। সোমবার দিবাগত রাত একটা থেকে সকাল ছয়টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার। সহযোগিতা করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। ধলাই নদীর পাড় ধ্বংস করে বালু ও পাথর উত্তোলনের সময় চারজনকে আটক করা হয়। বালুচর এলাকা থেকে একজন এবং কলাবাড়ী এলাকা থেকে তিনজন।

আটককৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই অভিযানে ধলাই ব্রিজে ইজারা বহির্ভূত এলাকা থেকে উত্তোলিত বালু পরিবহনের সময় তিনটি ট্রাক আটক করা হয়।

অভিযান শেষে পলাশ তালুকদার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং নদী রক্ষায় উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article