শেখ হাসিনা ফিরলে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী

শেখ হাসিনা ফিরলে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী - Surma Times | Sylhet News

শেখ হাসিনা ফিরলে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী - Surma Times | Sylhet News

সিলেট, ২৪ নভেম্বর: বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনা দেশে ফিরতে পারেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেছেন, দেশে ফেরার জন্য ১৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে আরও আগেই আসতে পারেন শেখ হাসিনা। তবে দেশে ফিরলে তাঁকে তাঁর আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত একটি সেমিনারে অংশ নেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এ সময় বন্ধ সরকারি শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বানের পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘এতো দেরি কেন, আগে আসলে সমস্যা কী? উনি তো এ দেশেই ছিলেন। দেশ ছেড়ে গেলেন কেন- এই প্রশ্নটা তাকে করার দরকার। দেশের মানুষের রোষানলে পড়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল।’

শেখ হাসিনা ও তাঁর দলের বিগত সময়ের ভূমিকা নিয়ে সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, ‘১৫-১৬ বছর বাংলাদেশের কোথাও দু-চারশ-পাঁচশ লোক জড়ো হলেই শেখ হাসিনা ও তার দলের নেতারা আতঙ্কিত হয়ে পড়তেন। পুলিশ দিয়ে ছত্রভঙ্গ করে দিতেন। উনি (শেখ হাসিনা) ১৬ ডিসেম্বর বা যেদিনই আসেন- তাড়াতাড়ি চলে আসেন। উনি তো এ দেশেরই নাগরিক। এ দেশের নাগরিক হিসেবে তার আইনগত যে প্রাপ্তি বাকি আছে সেটা তাকে ভোগ করতে হবে। আমরা চাই তিনি তাড়াতাড়ি চলে আসেন।’

বন্ধ শিল্পকারখানা চালুর বিষয়ে বাণিজ্যমন্ত্রী জানান, সরকারি মালিকানাধীন বন্ধ কারখানাগুলোর বেশির ভাগই পুরোনো এবং সেগুলোর জীবনকাল পেরিয়ে গেছে। এসব কারখানার তালিকা ও কর্মপন্থা তৈরি করা হয়েছে। আগামী বছরের শুরু থেকে দরপত্রের প্রক্রিয়া শুরু করার কথা জানান তিনি।

খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘সরকারি মালিকানাধীন যেসব শিল্প কলকারখানা বন্ধ আছে, সেগুলোর বেশিরভাগই জীবনকাল পাড়ি দিয়েছে। ৬০-৭০ বছরের পুরনো। আমরা এগুলোর তালিকা ও কর্মপন্থা তৈরি করেছি। আগামী বছরের শুরু থেকে টেন্ডার শুরু করব। ৫০ এর অধিক সরকারি শিল্প কারখানা আছে। এগুলোতে ব্যক্তিখাতে বিনিয়োগ আহ্বান করা হবে। এতে কর্মসংস্থান তৈরি হবে, দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখবে।’

নতুন শিল্পকারখানা ও বিনিয়োগের ক্ষেত্রে জ্বালানি সরবরাহের বিষয়টিও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, ‘বড় শিল্প কারখানা করার জন্য যে জ্বালানী চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ স্বাপেক্ষে নতুন কারখানাও হবে, বিনিয়োগও হবে। অনেকেই বিনিয়োগে আগ্রহী হবেন।’

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article