কবি-সম্পাদক পুলিন রায় সর্বক্ষেত্রে সফল মানুষ, ৬১তম জন্মদিনে বর্ণিল সংবর্ধনা

কবি-সম্পাদক পুলিন রায় সর্বক্ষেত্রে সফল মানুষ, ৬১তম জন্মদিনে বর্ণিল সংবর্ধনা - Surma Times | Sylhet News

কবি সম্পাদক পুলিন রায় সর্বক্ষেত্রে সফল মানুষ ৬১তম জন্মদিনে বর্ণিল সংবর্ধনাকবি, সম্পাদক, প্রকাশক ও সাহিত্য সংগঠক পুলিন রায়কে সর্বক্ষেত্রে সফল মানুষ হিসেবে অভিহিত করেছেন বক্তারা। তাঁর ৬১তম জন্মদিন ও পিআরএল উত্তর সংবর্ধনা অনুষ্ঠানে বলা হয়, হাস্যোজ্জ্বল, তারুণ্যদীপ্ত ও বহুমাত্রিক এই ব্যক্তিত্ব বাংলা ভাষা ও সাহিত্যাঙ্গনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

সোমবার (১ জুন) বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট কবি এ কে শেরামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কবি-গবেষক মুহিবুর রহমান কিরণ। বিশেষ আলোচক ছিলেন কবিকণ্ঠের মুখ্য নির্বাহী কবি বাবুল আহমদ, শিক্ষক সাঈদ হাসান ও ছড়াকার জয়নাল আবেদীন জুয়েল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি আলাউদ্দিন তালুকদার। সঞ্চালনা করেন শিক্ষক-প্রাবন্ধিক সঞ্জয় কুমার নাথ।

বক্তারা বলেন, ভাস্কর সম্পাদক হিসেবে পুলিন রায় বাংলাভাষাভাষী মহলে সুপরিচিত। বিশেষ করে কবি দিলওয়ার সংখ্যায় তাঁর সম্পাদনা কর্মকে অনন্য কীর্তি হিসেবে উল্লেখ করা হয়। তাঁরা আরও বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবেও তিনি সিলেট বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, যা তাঁর কর্মক্ষেত্রের সাফল্যকে আরও উজ্জ্বল করেছে।

আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন লেখক আব্দুল হক, কবি এখলাসুর রহমান, কবি অঞ্জন কুমার পাল, লেখক গোপেশ চন্দ্র সূত্রধর, লেখক অমিতা বর্দ্ধন, সহকারী অধ্যাপক জান্নাত আরা খান পান্না, দৈনিক বিজনেস ফাইলের সিলেট ব্যুরো চীফ বিদ্যারত্ন রায়, কবি কামাল আহমদ, কবি চন্দ্রশেখর দেব, শিক্ষক বাবুল চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্যাংকার অসীম কুমার তালুকদার, কবি সেনুয়ারা আক্তার চিনু, শিক্ষক অজয় রায়, কবি সুপ্রিয় ব্যানার্জি শান্ত, কবি নামব্রম শংকর, কবি রণবিজয় চক্রবর্তী, রঞ্জু রানী রায়, সাংবাদিক এমরান ফয়সল, শিক্ষক সাকী তালুকদার, কবি শরীফ গাজী, শহিদুল ইসলাম, আমিনুল হক শাওন, সাজ্জাদ রনি, অনুরাগ রায়, অরুনাভ রায় ও অনিরুদ্ধ রায় পরাগ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিমান বিহারী ও রাজন চক্রবর্তী। শেষে সিলেট সাহিত্য পরিষদ, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ ও দৈনিক বিজনেস ফাইলসহ বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিগতভাবে অনেকে পুলিন রায়কে ফুলেল শুভেচ্ছা জানান। -বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article