‘বিভিন্ন দেশের ভিসা বন্ধ হওয়ার জন্য দেশের মানুষ ও ব্যবসায়ীরাই দায়ী’

‘বিভিন্ন দেশের ভিসা বন্ধ হওয়ার জন্য দেশের মানুষ ও ব্যবসায়ীরাই দায়ী’ - Surma Times | Sylhet News

20250603230900 330897 1

সুরমা টাইমস ডেস্ক :

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিভিন্ন দেশের ভিসা বন্ধ হয়ে যাওয়ার জন্য আমাদের দেশের মানুষ ও ব্যবসায়ীরাই দায়ী।

 

এ ক্ষেত্রে সবার আগে আমাদের ঘর সামলাতে হবে। যেভাবে নিয়ম মেনে-না মেনে লোকজন যাচ্ছে, তাতে সমস্যা তৈরি হচ্ছে।

 

গতকাল মঙ্গলবার (৩রা জুন) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

 

বিভিন্ন দেশের ভিসা বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে নিজেদের সংশোধন হওয়ার আহ্বান জানিয়েছেন তৌহিদ হোসেন।

 

এ সময় মার্কিনদের স্টুডেন্ট ভিসা দেওয়ার বিষয়ে সরকারের কিছু করার নেই বলে মন্তব্য করেন তৌহিদ হোসেন।

 

ব্রিফিংয়ে ভারত দিয়ে ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়ার বিষয়টিকে শাপেবর বলে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে বাংলাদেশের কোনো সমস্যা হচ্ছে না।

আমরা বিকল্প তৈরি করেছি, এতে আমাদের শাপেবর হয়েছে।

 

নির্বাচন নিয়ে বিদেশি বন্ধুরাষ্ট্রগুলোর জানতে চাওয়া নিয়ে তৌহিদ হোসেন বলেন, নির্বাচনের বিষয়ে বিদেশি বন্ধুরা জানতে চাইলে সরকারের সিদ্ধান্তই তাদের জানানো হয়।

 

নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত পররাষ্ট্র মন্ত্রণালয়। ডিসেম্বর থেকে জুনের মধ‍্যে নির্বাচন আশা করা যায় বলে জানান তিনি।

 

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article