দুরপাল্লায় ৮ পয়সা, সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

দুরপাল্লায় ৮ পয়সা, সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির - Surma Times | Sylhet News

দুরপাল্লায় ৮ পয়সা, সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির - Surma Times | Sylhet Newsঢাকা, ২২ সেপ্টেম্বর। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে বাস ভাড়া পুনঃনির্ধারণের ক্ষেত্রে পতিত স্বৈরাচারের পদাঙ্ক অনুসরণ করে বাস ও লঞ্চ মালিকদের একচেটিয়া সুবিধা দেওয়ার পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এই কারণে ভুক্তভোগী বা ক্ষতিগ্রস্ত পক্ষ যাত্রীসাধারণের প্রতিনিধিত্ব বাদ দিয়ে বাস ও লঞ্চ মালিকদের নিয়ে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করছে সরকারি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো। জনস্বার্থের ভাড়া পুনঃনির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতার পরিবর্তে লুকোচুরি করা হচ্ছে—এমন অভিযোগ সংগঠনটির।

আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক জরুরি প্রেসবার্তায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এমন গুরুতর অভিযোগ তোলেন। যাত্রী কল্যাণ সমিতির প্রেসবার্তায় বলা হয়, জ্বালানির মূল্য বাড়লে বাস ও লঞ্চের ভাড়া বাড়বে এটাই স্বাভাবিক। কিন্তু বিগত স্বৈরাচারের সময়কাল থেকে সরকারের সংশ্লিষ্টরা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির একচেটিয়া সুবিধা বাস ও লঞ্চ মালিকদের পকেটে তুলে দিতে মরিয়া হয়ে উঠে। তাঁরা জনস্বার্থের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে বাস ও লঞ্চ মালিকদের নিয়ে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করে। গণমাধ্যমের কাছে লুকোচুরি করে। ভাড়া নির্ধারণ কেবলমাত্র মালিক সমিতি ও সরকার মিলে করলেও গণমাধ্যমে সকল অংশীজনের সম্মিলিত সিদ্ধান্তের কথা প্রচারের মধ্য দিয়ে জায়েজ করে থাকে। অথচ দেশের বৃহত্তর অংশীজন যাত্রীসাধারণের প্রতিনিধিকে ভাড়া নির্ধারণের কোনো বিষয়ে মতামত নেওয়া হয় না। কত টাকা তাঁদের পরিচালন ব্যয় বাড়লো, কত পয়সা ভাড়া বাড়ালে তার সমন্বয় করা সম্ভব—তার কোনো স্বচ্ছতা জাতির সামনে প্রকাশ করা হয় না। এভাবে বিগত স্বৈরাচারের সময়কাল থেকে পরিবহণ মাফিয়াদের তোষামোদি করে আসছে সরকার। এতে দেশের সাধারণ মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন অভিযোগ সংগঠনটির।

বিবৃতিতে বাসের ভাড়া দূরপাল্লায় প্রতি কিলোমিটার ৮ পয়সা, সিটি সার্ভিসের ১০ পয়সা প্রতি কিলোমিটার এবং লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইল ৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন যাত্রী কল্যাণ সমিতি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article