বিদেশে শ্রমিক পাঠানোয় নতুন সিন্ডিকেট হবে না: মন্ত্রী

বিদেশে শ্রমিক পাঠানোয় নতুন সিন্ডিকেট হবে না: মন্ত্রী - Surma Times | Sylhet News

বিদেশে শ্রমিক পাঠানোয় নতুন সিন্ডিকেট হবে না: মন্ত্রী - Surma Times | Sylhet Newsঢাকা, ৬ অক্টোবর: বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে নতুন করে কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, জনশক্তি রপ্তানি খাতকে স্বচ্ছ ও জবাবদিহির আওতায় আনতে সরকার কাজ করছে। প্রবাসীদের স্বার্থ রক্ষা এবং বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় অনিয়ম বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

তিনি বলেন, ‘প্রবাসীদের স্বার্থ রক্ষায় সিন্ডিকেট ও অনিয়ম বন্ধে সরকারের কঠোর অবস্থান জিরো টলারেন্স।’ এ সময় আওয়ামী লীগের দোসররা বিভিন্নভাবে আন্দোলনের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী আরও বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, সিন্ডিকেট বা স্বার্থান্বেষী গোষ্ঠীর দৌরাত্ম্য বরদাশত করা হবে না। সরকার পুরো প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার উদ্যোগ নিয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article