ফ্যাসিবাদী শক্তিকে আর কখনো রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদী শক্তিকে আর কখনো রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী - Surma Times | Sylhet News

Home_M_original_1790430142 - Surma Times | Sylhet Newsঢাকা, ২৬ সেপ্টেম্বর: ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার বিকেলে রাজধানীর ধোলাইখাল মাঠে ঢাকা-৬ আসনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে এ সমাবেশের আয়োজন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা দেশে গণহত্যা, গুম ও খুন করেছে, তাদের প্রত্যেকের বিচার করা হবে। যেকোনো মূল্যে ২০২৪ সালের গণহত্যাকারীদের বিচার করা হবে। স্বাধীনতার পর যারা সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের কোনোভাবেই এ দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গণতন্ত্র ও ফ্যাসিবাদকে রুখে দিতে যেভাবে মানুষ রক্ত দিয়েছে, সেভাবেই ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।

শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, সরকার চায় প্রত্যাবর্তন চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হোক। দেশে এসে তিনি সাজা ভোগ করবেন অথবা আপিলের সুযোগ থাকলে আপিল করবেন। শুধু আওয়াজ দিয়ে কোনো লাভ হবে না।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী অনেক দেশে বাংলাদেশের তুলনায় কয়েকগুণ জ্বালানি তেলের দাম বেড়েছে। সীমান্ত দিয়ে তেল পাচার এবং আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে সরকার বাধ্য হয়ে দেশে তেলের দাম কিছুটা বাড়িয়েছে। এ জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানও এ বিষয়ে বারবার দুঃখ প্রকাশ করছেন।

বিরোধী দলের লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, সরকার গঠনের সাত মাস না পেরোতেই লংমার্চ করা নিয়ে সমস্যা নেই। তবে দেশের মানুষ স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নেই।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article