বিএনপি নেতা গেদা মিয়ার হত্যাকাণ্ডে দুইজন গ্রেফতার

বিএনপি নেতা গেদা মিয়ার হত্যাকাণ্ডে দুইজন গ্রেফতার - Surma Times | Sylhet News

বিএনপি নেতা গেদা মিয়ার হত্যাকাণ্ডে দুইজন গ্রেফতার - Surma Times | Sylhet News

সিলেট, ৯ নভেম্বর: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা গেদা মিয়ার খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মহানগরীর কোতোয়ালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ সুরমা ৩ নম্বর তেতলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও লক্ষিপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে আলাউদ্দিন এবং মৃত সমছু মিয়ার ছেলে ইলিয়াস।

পুলিশ জানায়, গ্রামের মসজিদ ও স্কুল কমিটির নেতৃত্ব নিয়ে পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৩ নম্বর তেতলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লক্ষিপুর গ্রামে হামলার শিকার হন গেদা মিয়া। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ১৫ থেকে ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শনিবার মহানগরীর কোতোয়ালী এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে। পরে রবিবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ১৫ থেকে ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৩ নম্বর তেতলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লক্ষিপুর গ্রামে হামলার শিকার হন গেদা মিয়া। গ্রামের মসজিদ ও স্কুল কমিটির নেতৃত্ব নিয়ে কিছুদিন ধরে গেদা মিয়া ও তার বলয়ের সঙ্গে স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন ও ইলিয়াসদের বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষের বেশ কয়েকজন মিলে গেদা ও প্রতিবেশী বাবুল মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় গেদা মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার ময়নাতদন্তের পর বিকেল আনুমানিক ৪টার দিকে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, বাকি আসামিদের গ্রেফতারেও অভিযান চলছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article