সিলেট, ১০ অক্টোবর: সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানার অভিযানে প্রায় ১৬ লাখ ১৩ হাজার টাকার ভারতীয় বিড়িসহ একটি কাভার্ড ভ্যান আটক এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৮ অক্টোবর দুপুর ১২টা ৪৫ মিনিটে এসআই এসএম জামাল উদ্দিন চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরাণ থানাধীন পীরেরচক তাজু রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট করাকালে একটি কাভার্ড ভ্যান আটক করেন। ভ্যানটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন-২২-১৩৬৬।
ওই ভ্যান থেকে ৩৩ হাজার ৬০০ প্যাকেট ভারতীয় শেখ নাসির উদ্দিন পাতার বিড়ি উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ১৬ লাখ ১২ হাজার ৮০০ টাকা।
এ সময় আটক হন বুরহান আহমদ (২২)। তার বাবার নাম শমছুর উদ্দিন এবং মায়ের নাম রাবেয়া বেগম। তিনি সিলেটের জৈন্তাপুর থানার মানিকপাড়া (খলা) এলাকার বাসিন্দা।
এ ঘটনায় শাহপরাণ থানায় মামলা নম্বর-১২, তারিখ-৮ অক্টোবর ২০২৬ ধারা-দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট ১৯৭৪-এর ২৫বি (১) (বি) ধারায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





