সিলেটে পুলিশি অভিযানে মানবপাচারের শিকার ৮ ভিকটিম উদ্ধার, ১ গ্রেফতার

সিলেটে পুলিশি অভিযানে মানবপাচারের শিকার ৮ ভিকটিম উদ্ধার, ১ গ্রেফতার - Surma Times | Sylhet News

সিলেট, ৩ সেসিলেটে পুলিশি অভিযানে মানবপাচারের শিকার ৮ ভিকটিম উদ্ধার, ১ গ্রেফতার - Surma Times | Sylhet Newsপ্টেম্বর— শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে মানবপাচারের শিকার ৮ (আট) জন ভিকটিম উদ্ধার এবং ১ (এক) জন মানবপাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

মিডিয়া সেল, এসএমপি, সিলেট থেকে প্রকাশিত এক প্রেস রিলিজে জানানো হয়, ২ সেপ্টেম্বর বিকাল আনুমানিক ১৬:৫০ ঘটিকায় এসআই (নিঃ) মাইনুল রেজা গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ শাহপরাণ (রহ.) থানাধীন মীরেরচক এলাকায় রুবেল মিয়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন। বসতঘরে তল্লাশি চালিয়ে মানবপাচারের উদ্দেশ্যে আটক থাকা অবস্থায় ৮ (আট) জন ভিকটিমকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১ (এক) জন নারী, ৩ (তিন) জন শিশু ও ৪ (চার) জন পুরুষ রয়েছেন।

মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মানবপাচারকারী রেনু বেগম (২৮), স্বামী রুবেল মিয়া, সাং-মীরেরচক, থানা-শাহপরাণ (রহ.), জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত রেনু বেগম, তার স্বামী রুবেল মিয়া ও তাদের সহযোগীরা দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন কৌশলে লোকজনকে সংগ্রহ করে নিজ বসতবাড়িতে এনে আটক রাখত এবং পরবর্তীতে তাদের অবৈধভাবে বিদেশে পাচার করত। উদ্ধারকৃত ৮ (আট) জন ভিকটিমকেও একই উদ্দেশ্যে সেখানে আটক রাখা হয়েছিল।

উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রহ.) থানার মামলা নং-০৬, তারিখ-০৩/০৯/২০২৬ খ্রিঃ ধারা-মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ এর ৭/৮/১০ রুজু হয়। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পলাতক আসামিদের গ্রেফতার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article