সিলেটে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন কুলাউড়ার গৃহবধূ

সিলেটে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন কুলাউড়ার গৃহবধূ - Surma Times | Sylhet News

সিলেটে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন কুলাউড়ার গৃহবধূ - Surma Times | Sylhet Newsসিলেট, ২৮ নভেম্বর: সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক গৃহবধূ। সৌদি আরবপ্রবাসী সাইদুল ইসলাম রিজনের পরিবারে চার নবজাতকের আগমনে বইছে আনন্দের বন্যা। মা ও চার নবজাতক বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে চার কন্যাসন্তানের জন্ম দেন ওই গৃহবধূ।

সাইদুল ইসলাম রিজন কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া গ্রামের বাসিন্দা। একসঙ্গে চার সন্তানের বাবা-মা হওয়ায় পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

পরিবারের সদস্যরা জানান, একসঙ্গে চার নতুন অতিথিকে পেয়ে তাঁরা আনন্দিত। তাঁদের ভাষ্য, মা ও নবজাতকেরা সুস্থ আছেন।

সাইদুল ইসলাম রিজনের ফুফাতো ভাই ও স্থানীয় ইউপি সদস্য শেখ মো. দিলোয়ারুস শাদাৎ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মা ও নবজাতকেরা ভালো আছেন। এমন খবরে পরিবারের সবাই আনন্দিত।

এদিকে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মা ও নবজাতকদের জন্য শুভকামনা জানাচ্ছেন অনেকে।

একসঙ্গে চার সন্তানের জন্ম বিরল ঘটনা। হাসপাতালের পক্ষ থেকে মা ও নবজাতকদের শারীরিক অবস্থা নিয়ে আলাদা কোনো তথ্য এখনো জানানো হয়নি। পরিবার ও স্বজনদের প্রত্যাশা, সবাই সুস্থ থাকবেন এবং দ্রুত বাড়ি ফিরতে পারবেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article