সিলেট, ২৮ নভেম্বর:
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি এএইচ আরিফ ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামসহ নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদায়) রেজাউল হাসান কয়েস লোদী।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বর্তমান ডিজিটাল ও তথ্যপ্রযুক্তির যুগে মাল্টিমিডিয়া সাংবাদিকতা গণমাধ্যমের অন্যতম শক্তিশালী ও অপরিহার্য একটি ধারা। বস্তুনিষ্ঠ ও দ্রুত সংবাদ পরিবেশনের মাধ্যমে মাল্টিমিডিয়া সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির দক্ষ ও গতিশীল নেতৃত্বে সিলেট অঞ্চলের মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং সুসংগঠিত পথচলা আরও বেগবান হবে। একইসঙ্গে সিলেটের সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে নবনির্বাচিত নেতৃবৃন্দ গঠনমূলক ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রেজাউল হাসান কয়েস লোদী নবনির্বাচিত কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।




