সিলেটে নারীকে উত্যক্ত: যুবকের ৫০ দিনের কারাদণ্ড

‘কোর্ট রাগ দেখানোর জায়গা নয়’ : বিএনপিপন্থী আইনজীবীদের আদালত - Surma Times | Sylhet News

‘কোর্ট রাগ দেখানোর জায়গা নয়’ : বিএনপিপন্থী আইনজীবীদের আদালত - Surma Times | Sylhet Newsসিলেট, ৩ সেপ্টেম্বর— সিলেটের শাহপরান থানার মুরাদপুরে এক নারীকে উত্যক্ত ও অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগে এক যুবককে ৫০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই সাজা দেন।

সাজাপ্রাপ্ত যুবকের নাম রাজু (২৮)। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জের অধিবাসী।

জানা যায়, মুরাদপুর এলাকায় একজন নারীকে উত্যক্ত ও অশালীন অঙ্গভঙ্গি করার সময় রাজুকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ দিনের কারাদণ্ডাদেশ দেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন সজীব জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নারীদের প্রতি হয়রানি ও অশালীন আচরণ প্রতিরোধে এ ধরনের অভিযান চলবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article