বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত

বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত - Surma Times | Sylhet News

বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত - Surma Times | Sylhet Newsসিলেট, ১৫ অক্টোবর: সিলেটস্থ বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির কার্যকরী কমিটির শেষ সভা গতকাল বুধবার নগরীর রেইনবো চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

সমিতির সাধারণ সম্পাদক ডক্টর এনামুল হক সরদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খন্দকার সিপার আহমদ। সভায় আসন্ন সাধারণ সভা বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

আসন্ন সাধারণ সভা, যা আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে, উপলক্ষে গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সমিতির সভাপতি খন্দকার সিপার আহমদ, সিনিয়র সহসভাপতি এ.এস.এম. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক মো. ছুরাব আলী, সাধারণ সম্পাদক ডক্টর এনামুল হক সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, প্রচার সম্পাদক সাংবাদিক এম.এ. মতিন, দফতর সম্পাদক মো. ওলিউর রহমান সুফী, কোষাধ্যক্ষ মো. আলা হোসেন, সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাজমুল আনসারী, কার্যকরী কমিটির সদস্য অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী এবং সমিতির প্রাক্তন সদস্য এডভোকেট সৈয়দ মনির আহমদ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article