তিন মাসে ৭ হাজারেরও বেশি রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহার -আসিফ নজরুল

তিন মাসে ৭ হাজারেরও বেশি রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহার -আসিফ নজরুল - Surma Times | Sylhet News

228 88

সুরমা টাইমস ডেস্ক :

আইন, বিচার ও সংসদ বিয়ষক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহারে বিলম্ব হচ্ছে না।

 

মাত্র তিন মাস আগে পাবলিক প্রসিকিউটরসহ সম্পূর্ণ সরকারি আইনজীবী অফিস পুনর্গঠন হয়েছে। এ তিন মাসের মধ্যে ৭ হাজারেরও বেশি মামলা প্রত্যাহার হয়েছে। ১৬ হাজারেরও বেশি মামলা তালিকাভুক্ত রয়েছে।

 

গতকাল বুধবার (১৬ই এপ্রিল) দুপুরে বিএনপির সঙ্গে বৈঠক শেষে রাজধানীর বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

 

আসিফ নজরুল বলেন, আজ অত্যন্ত খোলামেলা ও আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ের শুরুতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে আজ (বুধবার) বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের দুই ঘণ্টাব্যাপী বৈঠক হয়।

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান রহমান উপস্থিত ছিলেন।

 

 

বিএনপির পক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সাতজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

 

বিএনপির নেতারা বলেন, গত ১৫ বছরে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারে বিলম্ব হচ্ছে।

 

এসময় সরকারের পক্ষ থেকে বলা হয়, মামলা প্রত্যাহারে প্রয়োজনীয় কার্যক্রম সম্পূর্ণ করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করতেও সরকার বিলম্ব করছে এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বিএনপি নেতাদের বলেন, শেখ হাসিনার বিচারে বিলম্ব হচ্ছে না।

 

ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার শুরু করার সর্বোচ্চ প্রচেষ্টা চলছে। বিচার শুরুর জন্য একাধিক ট্রাইব্যুনাল গঠন, বিচারপতি নিয়োগসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article