এম এ জি ওসমানীসহ ৮ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

এম এ জি ওসমানীসহ ৮ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার - Surma Times | Sylhet News

161414

সুরমা টাইমস ডেস্ক :

এ বছর স্বাধীনতা পুরস্কার-২০২৫ পাচ্ছেন আট বিশিষ্টজন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তারা এই পুরস্কারে ভূষিত হচ্ছেন।

তারা হলেন- মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানী (মরণোত্তর), কবি আল মাহমুদ (মরণোত্তর), ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর), বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর),

বীর মুক্তিযোদ্ধা পপসম্রাট আজম খান (মরণোত্তর), লেখক গবেষক ও প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমর, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ (মরণোত্তর) এবং নিষিদ্ধি ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মীদের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ।

 

দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক দেওয়া হয় জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে।

পুরস্কার হিসেবে প্রত্যেককে ১৮ ক্যারেটের ৫০ গ্রাম স্বর্ণের পদক, সম্মানীর অর্থের চেক ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article