গোয়াইনঘাটে বদরুল হ*ত্যা মামলায় দিরাই থেকে দুই আসামি গ্রেপ্তার

গোয়াইনঘাটে বদরুল হ*ত্যা মামলায় দিরাই থেকে দুই আসামি গ্রেপ্তার - Surma Times | Sylhet News
গোয়াইনঘাটে বদরুল হত্যা মামলায় দিরাই থেকে দুই আসামি গ্রেপ্তার - Surma Times | Sylhet News
Oplus_131072

সিলেট, ২৮ অক্টোবর: সিলেটের গোয়াইনঘাটে বালু ও পাথর ব্যবসায়ী বদরুল আলম হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পৃথক দুটি গ্রামে গোয়াইনঘাট থানা পুলিশ ও এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গোয়াইনঘাটের গোরাগ্রাম গ্রামের মামুনুর রশিদ (৩৬) ও সুয়াইবুর রহমান ওরফে ছবুর (৩৮)।

পুলিশ জানায়, গত ১১ অক্টোবর ভোরে বাড়ি ফেরার পথে বদরুল আলমের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে ছাদেক আলীও গুরুতর আহত হন।

এ ঘটনায় ১৩ অক্টোবর গোয়াইনঘাট থানায় হত্যা মামলা করা হয়। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, গোয়াইনঘাট এলাকায় বালু ও পাথর ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ব্যবসায়ী বদরুল আলমের হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান স্থানীয়রা।

হত্যাকাণ্ডের পর হামলায় জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার ওপর জোর দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article