হরিপুরে জঙ্গল থেকে পরিত্যক্ত বিদেশি দোনলা বন্দুক ও লুটকৃত অ্যামুনিশন উদ্ধার

হরিপুরে জঙ্গল থেকে পরিত্যক্ত বিদেশি দোনলা বন্দুক ও লুটকৃত অ্যামুনিশন উদ্ধার - Surma Times | Sylhet News

স্বয়ংক্রিয় খসড়া নিয়ে শুরু থেকে বাস্তব প্রয়োগ পর্যন্ত সবকিছু নিচে আলোচনা করা হয়েছে।

হরিপুরে জঙ্গল থেকে পরিত্যক্ত বিদেশি দোনলা বন্দুক ও লুটকৃত অ্যামুনিশন উদ্ধার - Surma Times | Sylhet Newsসিলেট: সিলেটের হরিপুরে এক অভিযানে একটি পরিত্যক্ত বিদেশি দোনলা বন্দুক এবং থানা থেকে লুটকৃত ৪ রাউন্ড তাজা রাবার কার্তুজ ও ২ রাউন্ড তাজা রাইফেলের গুলি উদ্ধার করেছে এসআরবি-৯।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত বাহিনী হিসেবে জননিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমন, সংঘবদ্ধ ও গুরুতর অপরাধ প্রতিরোধ, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, হত্যা, ধর্ষণ, অপহরণ, মানবপাচার ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ দমন এবং অপরাধ সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।

এরই ধারাবাহিকতায় এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের একটি অভিযানিক দল গত ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন হরিপুর বাজারের হাউদপাড়া সাকিনস্থ সিলেট-জাফলং মহাসড়কের পশ্চিম পাশে জঙ্গলের মধ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জঙ্গলের ভিতরে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি দোনলা বন্দুক, থানা থেকে লুটকৃত ৪ রাউন্ড তাজা রাবার কার্তুজ এবং ২ রাউন্ড তাজা রাইফেলের গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের সঙ্গে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি।

হরিপুর এলাকায় সক্রিয় চোরাকারবারি ও সংঘবদ্ধ চোরাচালানকারীদের একটি বড় সিন্ডিকেটের বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের বিষয়ে পূর্ব থেকেই তথ্য রয়েছে। উদ্ধারকৃত পরিত্যক্ত বিদেশি দোনলা বন্দুক এবং বিশেষ করে ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অ্যামুনিশনের অন্তর্ভুক্ত ৪ রাউন্ড তাজা রাবার কার্তুজ ও ২ রাউন্ড তাজা রাইফেলের গুলি উক্ত চোরাকারবারি চক্রের সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের উৎস, এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং হরিপুর এলাকায় সক্রিয় চোরাকারবারি চক্রের সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এসআরবি-৯ এর গোয়েন্দা অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি চোরাকারবারি চক্রের কাছে থাকা অন্যান্য অবৈধ অস্ত্র ও গোলাবারুদের সন্ধান এবং ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে গোয়েন্দা তৎপরতা ও প্রয়োজনীয় অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসমূহ জিডি মূলে সিলেটের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

আপনি যদি স্বয়ংক্রিয় খসড়া সম্পর্কে জানতে চান, উপরের অংশে মূল বিষয়গুলো ধাপে ধাপে তুলে ধরা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article