বরকতিয়া সুপার মার্কেটে লতিফ সভাপতি, মুক্তাদির সম্পাদক

বরকতিয়া সুপার মার্কেটে লতিফ সভাপতি, মুক্তাদির সম্পাদক - Surma Times | Sylhet News

বরকতিয়া সুপার মার্কেটে লতিফ সভাপতি, মুক্তাদির সম্পাদক - Surma Times | Sylhet Newsসিলেট, ২৫ অক্টোবর: সিলেট নগরীর আম্বরখানায় অবস্থিত ঐতিহ্যবাহী বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির দ্বিবার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচন সম্পন্ন হয়েছে। সর্বসম্মতিক্রমে ও ব্যবসায়ীদের সমর্থনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুল লতিফ। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী বিএনপি নেতা মো. আব্দুল মুক্তাদির (আলমগীর)।

নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে মার্কেট এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। মার্কেটের সাধারণ ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।

ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী ও নবনির্বাচিত নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান মার্কেটের ব্যবসায়ী, দোকান মালিক ও শুভানুধ্যায়ীরা। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সিলেটের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনিসহ সিলেটের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, বরকতিয়া সুপার মার্কেট সিলেটের একটি গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র। অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ নেতৃত্বের হাতে মার্কেটের দায়িত্ব অর্পিত হওয়ায় এটি ব্যবসায়ীদের কল্যাণে নতুন দিগন্তের উন্মোচন করবে।

মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের সুদৃঢ়, অভিজ্ঞ ও দূরদর্শী পরিচালনায় বরকতিয়া সুপার মার্কেটের ব্যবসায়ীদের ঐক্য, কল্যাণ ও সার্বিক উন্নয়ন আরও এক ধাপ এগিয়ে যাবে। তারা বিশ্বাস করেন, বিগত দিনের মতো আগামীতেও এই কমিটি ব্যবসায়ীদের সংকট ও সমস্যায় পাশে থাকবে।

ব্যবসায়ীরা প্রত্যাশা করেন, প্রতিযোগিতামূলক বাজারের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ় করতে নবনির্বাচিত কমিটি কাজ করবে। এ ছাড়া মার্কেটের সার্বিক নিরাপত্তা ও পরিবেশের আধুনিকায়ন, গ্রাহকসেবার মান বৃদ্ধি এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ কেনাকাটার পরিবেশ নিশ্চিতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তারা জানান।

সংবর্ধনা ও অভিনন্দন প্রদানকালে নবনির্বাচিত সভাপতি শেখ আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মুক্তাদির (আলমগীর) মার্কেটের সব ব্যবসায়ীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ব্যবসায়ীরা আমাদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমরা তার সর্বোচ্চ মর্যাদা দেওয়ার চেষ্টা করব। বরকতিয়া সুপার মার্কেটকে একটি আদর্শ ও আধুনিক ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।

নতুন মেয়াদে দায়িত্ব গ্রহণকারী এই কমিটির আগামী দুই বছরের সফলতা, সার্বিক সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেছেন সিলেট ব্যবসায়ী ঐক্য পরিষদসহ বিভিন্ন বাণিজ্য প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট মহল।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article