এমসি কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক তপন কান্তি ধর আর নেই

এমসি কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক তপন কান্তি ধর আর নেই - Surma Times | Sylhet News

এমসি কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক তপন কান্তি ধর আর নেই - Surma Times | Sylhet News

সিলেট এমসি কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও বিয়ানীবাজার কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক তপন কান্তি ধর মারা গেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটে সিলেট নগরের শিবগঞ্জের দেবপাড়ায় নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

অধ্যাপক তপন কান্তি ধর ১৯৪৫ সালের ৩০ জুন সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার বাদেদেউলি গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষকতা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্ব পালন করেন। তিনি সিলেট এমসি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এবং বিয়ানীবাজার কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সিলেট নগরের চালিবন্দরস্থ শ্মশানে সম্পন্ন হয়েছে।

অধ্যাপক তপন কান্তি ধরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট এমসি কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, রসায়নবিদ্যা বিভাগের প্রধান শাহজাহান কবীর, কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সিলেট বিবেক, খেলাঘর আসর সিলেট, সোপান এবং এমসি কলেজ কেমিস্ট্রি ক্লাব।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশকারী ব্যক্তি ও সংগঠনগুলো প্রয়াত অধ্যাপকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তাঁর প্রয়াণে সিলেটের শিক্ষাঙ্গন ও সংশ্লিষ্ট মহলে শোকের আবহ সৃষ্টি হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article